ভাপা ডিমের কোপ্তা

ভাপা ডিমের কোপ্তা
6টি ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিয়ে
তাতে পরিমান মতন নুন ও সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ফেটিয়ে নিয়ে
একটি চার কোনা পাত্রে তেল মাখিয়ে তারমধ্যে ফেটানো ডিম গুলি দিয়ে ফয়েল পেপার দিয়ে ভালোকরে ঢেকে নিয়তে হবে জাতেকরে ওর ভেতরে জল না ঢোকে।

এবারে একটি বড় পাত্রে সামান্য জল নিয়ে উননে বসিয়ে তার ভেতরে ফয়েল দিয় ঢাকা পাত্রটি বসিয়ে ঢেকে দিয়ে 20 মিনিট অল্প আঁচে বসিয়ে রাখতে হবে।
ডিম ভালোকরে জমেগেলে তাকে বারকরে পিস পিস কেটে নিতে হবে।

এবারে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তাতে সামান্য তেজ পাতা সামান্য গোটা গরম মশলা পিয়াজ দিয়ে ভাজতে হবে।  পেঁয়াজ একটু লাল হলে তাতে লঙ্কার গুঁড়ো,হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো ,নুন,সামান্য মিষ্টি দিয়ে ভালোকরে কষিয়ে নিয়ে তাতে নারকেল কোরা বাটা দিয়ে অথবা নারকেলের গুঁড়ো বা নারকেলের দুধ দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে নিয়ে তাতে পরিমান পতন জল দিতে হবে।জল ফুটে উঠলে তাতে পিসকরে কাটা ডিমের ভাপা দিয়ে একটু মাখো মাখো করে নিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে।
ভাপা ডিমের কোপ্তা।