1> দধি কর্মা;;--
উপকরণ:--
মিষ্টি দই,200 গ্রাম
খৈ-- 1 কাপ
চিড়ে---1 কাপ
পাকা কলা --2 টি
বাতাসা-----100 গ্রাম
প্রথমে খৈ এর ধান বেছে নিতে হবে,
চিড়ে তে একটু জল দিয়ে ধুঁয়ে সাথে সাথে জল চেকে নিতে হবে।
এবারে একটি বড় বোলে প্রথমে ভেজা চিড়ে দিয়ে তার উপরে খৈ সাজিয়ে দিয়ে
তার উপরে দই দিয়ে সাজিয়ে দুটি কলা ছুলে দুই পাশে সাজিয়ে তার সাথে বাতাস দিয়ে সাজিয়ে রেখে দিয়ে শোতে দেখিয়ে নিতে হবে।
এবারে পরিবেশন করার আগে সবগুলি একসাথে ভালোকরে হালকা হাতে মেখে পরিবেশন করতে হবে।
======================
2>শীতল ভোগ বা ( রচনা)
উপকরন::--
গোটা ছোলা :-1/2 আধা কাপ(ছোট
কাপের)
( কাবলি ছোলা নয়)
মুগ ডাল ::- 1/2 আধা কাপ
কলা -----2 টি
চিনি ----2 চা চামচ
নারকেল কোড়া---1/2 আধা কাপ
ছোলা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে।
মুগ ডাল সকালে ভালোকরে ধুঁয়ে নিয়ে ভিজিয়ে রাখতে হবে।
ঠাকুরের সুন্দর স্টীলের থালায়
সকল কিছু ( ভেজা ছোলা, ভেজা মুগডাল , কলা, চিনি, নারকেল কোড়া) ভাগ ভাগ করে সাজিয়ে রেখে শো তে দেখতে হবে।
তারপরে পরিবেশনের সময় সকল কিছু একসাথে মেখে নিয়ে পরিবেশন করতে হবে।
==================