||--কড়াইশুঁটির কচুরি--|| মাশরুম ফ্রাই রেসিপি
উপকরণ:
ছাড়ানো কড়াইশুঁটি বাটা 300 গ্রাম
ময়দা 250গ্রাম
আটা 250 গ্রাম
সাদা তেল পরিমান মত
আদা বাটা 1চা-চামচ
ভাজা জিরে গুঁড়ো 1.5 চা-চামচ
নুন,চিনি
ছাতু 1 চামচ
এক চুটকি হিং
প্রণালী:
1> পুরের জন্য কড়াইয়ে সাদা তেল দিতে দিয়ে, তেল গরম হলে বাটা কড়াইশুঁটি+ভাজা জিরে গুঁড়ো, +আদা বাটা,+ছাতু,+নুন +সামান্য চিনি+ একচুটকি হিং দিয়ে ভাল করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। পুর তৈরী হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।
2>প্রথমে একটিপাত্রে ময়দা ও আটা সম পরিণামে নিয়ে তাতে সামান্য পরিমাণে +নুন,+ চিনি মিশিয়ে 3চা-চামচ সাদা তেল ও জল মিশিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসেঠেসে মাখতে হবে। মিশ্রণটিকে প্রায় এক ঘন্টা ঢেকে রেখে দিতে হবে।
3>ময়দার মিশ্রণটি থেকে গোলগোল করে লেচি কেটে ,লেচিগুলির মধ্যে কড়াইশুঁটির পুর ভরে সেগুলিকে গোল করে নিয়ে লুচির মতন বলে নিয়ে
সাদা তেলে ভাজে তুলে নিতে হবে।
4>গরম-গরম পরিবেশন করতে হবে।
||-©➽-ANRC-------19/12/2017-----------||
||==========================||
মাশরুম ফ্রাই রেসিপি
মাশরুম ফ্রাই করার উপকরণ---
তাজা মাশরুম (ছাতার অংশটুকু) - ১০পিস / ২০০ গ্রাম
বেসন - আধা কাপ
চাউলের গুড়া বা সুজি - কাপের ৪ ভাগের এক ভাগ
ডিম - ১টি
শুকনো মরিচের গুড়া - ১ চা চামচ
আদা বাটা - চা চামচের ৪ ভাগের এক ভাগ
লবণ - চা চামচের ১ চামচ
কালোজিরা - সামান্য পরিমান
তেল - ১ কাপ
অপশনাল উপকরণঃ
রসুন বাটা - সামন্য
জিরা বাটা - সামান্য
কর্ণফ্লাওয়ার - চা চামচের ১ চামচ
প্রস্তুত প্রণালীঃ
১। মাশরুমের ছাতার নিচের বোটার সামান্য বটু রেখে শক্ত অংশটি কেটে পরিষ্কার করে নিন। মাশরুম সাধারণত পরিষ্কার থাকে এবং এতে জলের পরিমাণ বেশি থাকে বিদায় না ধুয়েও রান্না করা যায়। পরিষ্কার নয় এমন মাশরুম ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু ভেজে নিতে হবে।
২। বেসন, চাউলের গুড়া বা সুজি, ডিম, শুকনো মরিচের গুড়া, আদা বাটা, লবণ, কালোজিরা এবং অপশনাল উপকরণগুলো পরিমাণ মতন পানি দিয়ে মিশিয়ে মাশরুম ভাজার জন্য পাতলা মিশ্রণ তৈরী করুন।
৩। এখন সসপ্যান / পাত্রে তেল গরম করে এক এক করে মাশরুমের ছাতার অংশটি পূর্বে তৈরি কৃত বেসনের মিশ্রণে ডুবিয়ে ভেজে তুলতে হবে।
৪। ভাজা শেষে গরম গরম পরিবেশন করুন মজাদার এ ফ্রাই। মাশরুম ফ্রাইয়ে তৈলের পরিমাণ বেশি মনে হলে কিচেন-টিসু পেপারের উপর রেখে একটু তেল কমিয়ে নিন।
অন্যান্য সবজি ফ্রাই এর তুলনায় মাশরুম ফ্রাই অনেক বেশি পুষ্টিকর এবং মজাদার। আর বেশি মচমচে ভাব করার জন্য বেলা বা টোষ্ট বিস্কুটের গুড়ো ব্যবহার করা যেতে পারে।
No comments:
Post a Comment