গুড়আম::---

  

গুড়আম::---

বানিয়েনিন মজাদার গুড়আম।

গরমে মজাদার কুখরোচক।

দরকার হলে মুজুদ রাখতে পারবেন অনেক দিন,(অবশ্যই কাঁচের বৈয়ামে বা কাঁচের জারে )।

( যতই ভালো হোক প্লাস্টিকের জারে বেশিদিন খাবার রাখা উচিত নয়)।


গুড় আম বানানোর উপকরণ::--


১. ৭৫০ গ্রাম কাঁচা আম,

২.মৌরি,

৩. গোটা জিরে,

৪.মেথি,

৫.বিটনুন,

৬.শুকনো লঙ্কা,

৭.পাঁচফোড়ন,

৮.আখের গুড়,

৯.লাল লংকার গুঁড়ো,

১০.সর্ষের তেল।


এবারে লিখে নিন প্রণালী: – 

 আমগুলি খোসা সমেত  ভালো করে ধুয়ে জল ঝরিয়ে খোসা সমেত কেটে নিতে হবে লম্বা লম্বা করে।  

এবার কড়াইতে 1 চা চামচের মতো মেথি,জিরে ও মৌরি দিয়ে একটু ভেজে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে। 


এর পরে কড়াইতে  দিতে হবে 1 টেবিল চামচ সর্ষের তেল। 

তেল গরম হয়ে গেলে তাতে 2,বা 4টি শুকনো লঙ্কা (ঝাল অনুসারে), 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে জল ঝরানো কাটা আমের টুকরো গুলো  দিয়ে দিতে হবে।

এর পরে এতে সামান্য নুন আর বিটনুন দিয়ে 500 গ্রাম আখের গুড়( মিষ্টি অনুসারে) দিতে হবে। 

এইবার ভালো করে আমের সাথে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। 

আম নরম হয়ে গেলে লাল লংকার গুঁড়ো দিয়ে আবার ভালো করে আমের মিশ্রণটিকে ফুটিয়ে নিতে হবে। এর পরে 1 চামচ ভিনিগার দিয়ে আরো মিনিট পাঁচেক (5 মিনিট) ফুটিয়ে, আগে থেকে ভেজে রাখা মেথি,জিরে,মৌরি, মসলাগুলো দিয়ে মিশিয়ে নিলেই তৈরী হয়ে যাবে গরমের স্বাদিষ্ট, মুখরোচক গুড় আম।

 বানিয়ে খেয়ে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না।

   ওই ভালোলাগাটুকুই আমার পাওনা।

     সাথে একটু তৃপ্তির হাসি।

  <----আদ্যনাথ রায় চৈধুরী--->

==========================


No comments:

Post a Comment