27>238>পাবদা মাছের রেসিপি =(a to i )

27>Post- 27=পাবদা মাছের রেসিপি==(238 a to i )

a>লেবু-পাবদা মাছ।
b>লেবু-পাবদা
c>সবজি পাবদা।
d>পাবদা টমেটো ভুনা
e>পাবদা কোরমা
f>পাবদা মাছের দোপেঁয়াজো
g>পাবদা মাছের ঝোল
h>পাবদা মাছের ঝোল
i>সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝোল



=======================================
238>পাবদা মাছের রেসিপি

a>লেবু-পাবদা মাছ।


উপকরণ: পাবদা মাছ ৭-৮টি, লেবুর রস ১ টেবিল-চামচ, লেবুপাতা ২টি (সরু সরু করে কুচি করা), পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
প্রণালি: পাবদা মাছ কেটে ও ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, জিরা, হলুদ, মরিচ, লবণ ও সামান্য পানি দিয়ে একটু মসলা কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে পাবদা মাছগুলো দিয়ে একটু নেড়ে ১ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাছ মাখামাখা হলে তাতে লেবুর রস ও লেবুপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে মজাদার লেবু-পাবদা মাছ।

---------------------------------
b>লেবু-পাবদা


উপকরণ

পাবদা মাছ ৭,৮টি। লেবুর রস ১ টেবিল-চামচ। লেবুপাতা ২টি (সরু কুচি করা)। পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ। রসুনবাটা ১ চা-চামচ। জিরাবাটা আধা চা-চামচ। মরিচগুঁড়া আধা চা-চামচ। হলুদগুঁড়া আধা চা-চামচ। লবণ স্বাদ মতো। তেল প্রয়োজন মতো।

পদ্ধতি

পাবদা মাছ কেটে ও ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ-রসুন-জিরাবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষিয়ে পাবদা মাছগুলো দিয়ে একটু নেড়ে এককাপ গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাছ মাখা মাখা হলে তাতে লেবুর রস ও লেবুপাতার কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।


=============================

c>সবজি পাবদা।
উপকরণ : পাবদা মাছ ৩০০ গ্রাম, বরবটি ১ কাপ (মাঝারি টুকরা করা), পেঁয়াজের ফালি আধা কাপ (মাঝারি টুকরা করা), কাঁচামরিচ ফালি করা ৩-৪টি, পেঁয়াজ কুচি আধাকাপ, লবণ স্বাদ অনুযায়ী, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, তেল পরিমাণমতো। ধনেপাতা কুচি ২ টেবল চামচ।
প্রস্তুত প্রণালি : প্রথমে মাছ কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে একে একে সব বাটা ও গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণমতো পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিয়ে তাতে বরবটির টুকরাগুলো দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে তার ওপর পাবদা মাছ সাজিয়ে ধনেপাতা কুচি ও পেঁয়াজের ফালি দিয়ে কিছুক্ষণ ঢেকে চুলায় রান্না করে নামিয়ে পরিবেশন করুন সবজি পাবদা।

========================================
d>
পাবদা টমেটো ভুনা

উপকরণ : পাবদা মাছ ২৫০ গ্রাম, টমেটো লম্বা করে কাটা ২ কাপ, কাঁচামরিচ ফালি ৩/৪টি, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, তেল ও পানি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি :মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিন। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে সব বাটা ও গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ এবং টমেটোর টুকরা দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। তারপর মাছগুলো দিয়ে তাতে ধনেপাতা কুচি ও সামান্য পানি দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে রান্না করে নামিয়ে পরিবেশন করুন পাবদা টমেটো ভুনা।

============================
e>পাবদা কোরমা

উপকরণ : পাবদা মাছ ২৫০ গ্রাম, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৪-৫টি, মিহি করে পেঁয়াজ কাটা আধা কাপ, টক দই ১০০ গ্রাম, তেল প্রয়োজনমতো। কিশমিশ ২/৩টি, বাদাম ও পেস্তা কুচি আধা চা চামচ এবং চিনি আধা চা চামচ, পানি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি :প্রথমে পাবদা মাছ কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। পাবদা মাছে শুধু লবণ ও টক দই মেখে রেখে দিন প্রায় ১০ মিনিট। এখন একটি কড়াইতে তেল গরম করে তাতে কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে সব বাটা ও গুঁড়া মসলা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মসলা ভালো করে কষিয়ে টক দই দিয়ে মাখানো পাবদা মাছ সাজিয়ে ওপরে চিনি, বাদাম কুচি, কাঁচামরিচের ফালি এবং পরিমাণমতো পানি দিয়ে হালকাভাবে নেড়ে ৫ মিনিট রান্না করে মাছের ঝোল মাখা মাখা হয়ে এলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

============================
f>পাবদা মাছের দোপেঁয়াজো

উপকরণ : পাবদা মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ কাপ, কাঁচামরিচ ফালি ৭-৮টি, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে পাতা কুচি ৩ টেবিল চামচ, তেল এবং পানি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি : প্রথমে মাছ কুটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে একে একে সব বাটা ও গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণমতো পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে তাতে মাছগুলো দিয়ে আবার হালকা করে ভুনে তাতে কুচি করা ধনে পাতা ও জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ চুলোয় রেখে ঝোল কমে মাছ মাখা মাখা হয়ে এলে তা নামিয়ে পরিবেশন করুন।

====================================
g>পাবদা মাছের ঝোল

 উপকরণ : পাবদা মাছ ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আস্ত কাঁচামরিচ ৪-৫টি, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, ১টি আলু পাতলা ও লম্বা করে কাটা, তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি :কড়াইয়ে তেল গরম করে তাতে কুচি করা পেঁয়াজ ও ফালি করা কাঁচামরিচ হালকা করে ভেজে নিয়ে বাটা ও গুঁড়া মসলা এবং স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণমতো পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে আলুর টুকরা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে তার ওপর পাবদা মাছ সাজিয়ে ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে রান্না করে নামিয়ে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন পাবদা মাছের ঝোল।

------------------------------

h>পাবদা মাছের ঝোল

উপকরণ:

পাবদা মাছ ৭ টি

লেবুপাতা ২টি (সরু সরু করে কুচি করা)

লেবুর রস ১ চামচ

রসুন বাটা ১ চামচ

পেঁয়াজ বাটা ২ চামচ

জিরে বাটা ১ চামচ

সরষের তেল ৫০ গ্রাম

কালোজিরে ১/২ চা চামচ

চেরা কাঁচালংকা ৫-৬ টি

হলুদ ১ চা চামচ

নুন স্বাদমতো

প্রণালী:

মাছ ধুয়ে নুন, হলুদ মাখিয়ে নিন। কড়াইতে তেল ভালো করে গরম করে খুব সাবধানে ভেজে নিন। কড়া করে ভাজবেন না। এবার কড়াইতে তেল দিয়ে কালোজিরে ও কাঁচালংকা ফোড়ন দিন। একটু নেড়েচেড়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, নুন, জিরে বাটা ও হলুদ দিয়ে ভাল করে কষে নিয়ে জল দিয়ে দেবেন। ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে দিন। আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ফেলুন। উপর থেকে সামান্য কাঁচা সরষের তেল, লেবুর রস ও লেবু পাতা কুচি ছড়িয়ে ভাতের সাথে পরিবেশন করুন।
===============================
i>সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝোল


উপকরণ – পাবদা মাছ ১০ টি – সরিষা বাটা ৪ টে চামচ ( কালো ও হলুদ সরিষা মিশিয়ে নিলে ভালো) – পিঁয়াজ মাঝারি ৩ টি কুচি করা – রসুন বাটা ১ চা চামচ – আদা বাটা দেড় চা চামচ – হলুদ গুঁড়ো ১ চা চামচ – মরিচ গুঁড়ো ১ চা চামচ বা পরিমান মতো – ধনিয়া গুঁড়ো ১ চা চামচ – জিরা গুঁড়ো ১ চা চামচ – কাঁচা মরিচ ৪/৫ টি মাঝে ফালি করে কাটা – তেজপাতা ১ টি, দারচিনি ১ পিস – কালো জিরা ১ চা চামচ – ধনেপাতা কুচি ১ মুঠ – লবণ ১ চা চামচ – চিনি ১ চা চামচ – সরিষার তেল ৪ টে চামচ – গরম পানি ২ কাপ – বেরেস্তা আধা কাপ প্রনালী – মাছ কেটে আলাদা করে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে । এরপর অর্ধেকটা হলুদ, লবণ ও ১ চা চামচ তেল দিয়ে মাখিয়ে ১৫ মিনিট রাখুন। এবার ফ্রাই প্যান গরম করে ৩ টে চামচ তেল দিয়ে মাছগুলোর উভয় পাশ ১ মিনিট করে ভেজে নিতে হবে, মাঝারি আঁচে । – তেল থেকে মাছগুলো তুলে কালোজিরা, তেজপাতা, দারুচিনি দিন একই তেলে । এবার পিঁয়াজ বাদামী করে বেটে বাটা ও গুঁড়া মশলা দিয়ে কষাতে হবে। এ সময় একটু পানি দিয়ে নেবেন। -কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে ঢেকে দিন। বলক এলে চুলার আঁচ কমিয়ে ভাজা মাছ গুলো ঝোলে বিছিয়ে দিন এক এক করে।লবণ দিন। – চিনি, বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করুন। নামানোর সময় ধনে পাতা দিয়ে নামিয়ে নিন।

==================================

No comments:

Post a Comment